বৃহস্পতিবার সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনি সভা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭

সিলেট থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি সমাবেশ শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকালে স্থানীয় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন, আজ রাত সোয়া ৮টায় বিমানে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

২২ জানুয়ারি সকালে স্থানীয় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এদিন দুপুরে তিনি মৌলভীবাজার সদরের শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন।

যাত্রাপথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশ করবেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনি সমাবেশ করবেন এবং বিকালে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে যোগদান করবেন।

এরপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে ও রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে ঢাকায় ফিরবেন।

মাহদী আমিন জানান, এরইমধ্যে সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি