শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতা বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ২২:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২২:৫০

আগামী জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় সারা দেশে ১০টি সাংগঠনিক বিভাগে একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দলের ১৩ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।

রংপুর বিভাগ: দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ এ জেড এম রেজয়ানুল হক, নীলফামারী-৪ রিয়াদ আরাফান সরকার রানা।

রাজশাহী বিভাগ: নওগাঁ- ৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, নাটোর-১ ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর- ৩ দাউদার মাহমুদ,রাজশাহী- ৫ ইসফা খাইরুল হক শিমুল, রাজশাহ- ৫ ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা- ৩ কে এম আনোয়ারুল ইসলাম,পাবনা - ৪ জাকারিয়া পিন্টু।

খুলনা বিভাগ: কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ আসনের মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ আসনের ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ আসনের ইঞ্জিনিয়ার মাসুদ ও বাগেরহাট-৪ আসনের খায়রুজ্জামান শিপন বহিষ্কৃত হয়েছেন।

বরিশাল বিভাগ: বরিশাল-১ আসনের আব্দুস সোবহান এবং পিরোজপুর-২ আসনের মোহাম্মদ মাহমুদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ-১ মোহাম্মদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ মো. আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১ অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ আসনের অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নরসিংদী-৫ মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ মো. মুমিন আলী ও মুন্সিগঞ্জ-৩ মো. মহিউদ্দিনকে বহিষ্কার করা হয়।

ময়মনসিংহ বিভাগ: কিশোরগঞ্জ-১ আসনের রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ আসনের এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের মো. মোর্শেদ আলম, নেত্রকোনা-৩ আসনের মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং শেরপুর-৩ আসনের মো. আমিনুল ইসলাম বাদশাহ বহিষ্কৃত হয়েছেন।

ফরিদপুর বিভাগ: মাদারীপুর-১ আসনের লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারিপুর-২ আসনের মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ আসনের নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ আসনের এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩ আসনের অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ-৩  আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪  দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ মামুনুর রশীদ, মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ-১ আসনের শেখ সুজাত মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া-১ অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন ও চাঁদপুর-৪ এম এ হান্নান বহিষ্কৃত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম-১৪ অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম এবং ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী