বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সাতটি রাজনৈতিক দলের নেতারা।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট, নেজামে ইসলাম পার্টির একেএম আশরাফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরীসহ সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা।
বৈঠকে তারেক রহমান দলগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।









