ঢাকা-১৭ আসন 

জনগণ কী চায় নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোঝা অসম্ভব: তারেক রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জানুয়ারি ২০২৬, ২০:৩৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অপরিহার্য। তিনি বলেন, “জনগণ কী চায় তা একজন নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। গত ১৫-১৬ বছর মানুষের ভোটাধিকার ছিল না, হয়েছে কেবল ‘ডামি’ নির্বাচন। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।”

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বক্তব্যের শুরুতে তারেক রহমান প্রথাগত ভাষণের বাইরে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি কয়েকজন নারী ভোটারকে মঞ্চে ডেকে নিয়ে এলাকার রাস্তাঘাট, অবকাঠামো এবং প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে তাদের মতামত শোনেন। এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, “আমি এই এলাকায় বড় হয়েছি। আপনাদের সমস্যাগুলো সরাসরি জানতেই এই আয়োজন। আমরা সরকার গঠন করতে পারলে গৃহহীনদের পুনর্বাসনে কাজ করবো।”  

তিনি এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “ধানের শীষে যতবার নির্বাচিত হয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। তাই এবার সারা দেশের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।” 

তারেক রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নির্বাচিত হতে পারলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশেষ করে দেশের ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “অন্যান্য পেশার মতো বাংলাদেশেও পেশাদার খেলোয়াড় তৈরির জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।” 

বিকাল ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ উপচে ভিড় পাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের প্রবল উৎসাহের মধ্যে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়। 

জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. জুবাইদা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। সবশেষে তারেক রহমান এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ও সারা দেশে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।

/এমকে/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে