রবিবার ৪ জেলায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৫২

ঢাকার বাইরে চট্টগ্রামসহ চার জেলায় রবিবার (২৫ জানুয়ারি) দ্বিতীয় পর্বে নির্বাচনি প্রচারণা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উদ্দেশে শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা ছাড়বেন তিনি। 

শনিবার সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি বলেন, তারেক রহমান তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন।

এর মধ্যে রবিবার সকাল সাড়ে ৯টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টকে’ অংশ নেবেন। এতে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন।

এরপর চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন।

ড. মাহদী আমিন জানান, সিলেটের মতো চট্টগ্রাম সফরেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা চেয়ারম্যানের সঙ্গী হবেন।

এর আগে নির্বাচনি প্রচারণার প্রথম দিনে গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় ভাষণ দেন। এছাড়াও ওইদিন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি জনসভায় বক্তব্য রাখেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের