রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞ বিএনপি: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ২৩:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২৩:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি অভিজ্ঞ রাজনৈতিক দলকে দায়িত্ব দেওয়া প্রয়োজন। এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বিএনপির।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নজরুল ইসলাম খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য নির্বাচনকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এসব অপপ্রচারের মাধ্যমে কোনও লাভ হবে না। জনগণ ঠিকই সঠিক প্রার্থীকে বেছে নেবে।

তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সব ক্ষেত্রেই প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার জন্যও অভিজ্ঞতার দরকার আছে। আর এই অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে বিএনপির।

বিএনপির এই প্রার্থী বলেন, অতীতের মতো এবারও বিএনপির পাশে থাকবেন আইনজীবীরা। তারা জনগণের সঙ্গে আলোচনা করবেন এবং যেকোনও বিভ্রান্তি দূর করতে ভূমিকা রাখবেন।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পুনর্গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

এসময় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী