তারা নিজেরাই ভোট কিনে দুর্নীতির গল্প শোনাচ্ছে: মাহাদী আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ২০:৩০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৩০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, একটি দল নিজেরা ভোট কিনছে, তারাই আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহাদী আমিন অভিযোগ করে বলেন, “ভোট চাইতে গিয়ে বিশেষ একটি দলের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতি, জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করানো এবং বিকাশ নম্বরে টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে ভোটারদের প্রভাবিত করছে। যারা নিজেরাই টাকা দিয়ে ভোট কিনছে, তারা যখন দুর্নীতির গল্প শোনায়, এটি তাদের তথাকথিত সততার ওপর প্রশ্ন তোলে।”

তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি দুর্নীতিতে শূন্য দশমিক চার স্কোর থেকে ২০০৬ সালে ২ দশমিক শূন্য স্কোরে উন্নীত করেছে। বিএনপি ধারাবাহিকভাবে দুর্নীতি দমন ও সুশাসনে জিরো টলারেন্স বজায় রেখেছে এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে।”

মাহাদী আমিন আরও বলেন, “২০০১–২০০৬ সালে ওই দল সরকারে ছিল। তখন তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। এখন নির্বাচনি মাঠে এসে তারা ফ্যাসিবাদি প্রোপাগাণ্ডা চালাচ্ছে, যা রাজনৈতিক দ্বিচারিতা।”

তিনি বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গতকালের ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরা সফরে ধানের শীষের পক্ষে ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিপুল জনসমাগম প্রমাণ করছে, তারেক রহমানই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং এটি জাতীয়তাবাদী শক্তিকে নতুন প্রেরণা দিয়েছে।”

/এএইচএস/এম/  
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী