‘যারা মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪

নির্বাচনি প্রচারণার ১২তম দিনে ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক মিরপুর-১২ নম্বর এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ডি-ব্লক এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক নারীবিষয়ক বক্তব্যের কঠোর সমালোচনা করেন। 

গণসংযোগকালে আমিনুল হক বলেন, “যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের হাতে দেশ ও নারীর সম্মান কখনোই নিরাপদ হতে পারে না। যারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে দেশ হেফাজত নয়।” তিনি আরও বলেন, “যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা আজ বলছে ‘চলো দেশ গড়ি’। এটা হাস্যকর। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ এসব মন্তব্যের দাঁতভাঙা জবাব দেবে।”   

জামায়াত নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করছে উল্লেখ করে আমিনুল হক অভিযোগ করেন, “তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে ভোট জালিয়াতির নীল নকশা করছে। এমনকি বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতো অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।” এসব ‘মিথ্যাচারী ও প্রতারকদের’ বিষয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

গণসংযোগকালে নিজের নির্বাচনি ইশতেহার তুলে ধরে আমিনুল হক বলেন, নির্বাচিত হলে তার প্রধান দুটি লক্ষ্য হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন। তিনি প্রতিশ্রুতি দেন যে, মিরপুরের কোনও মানুষ যেন অর্থের অভাবে শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। দরিদ্র শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং প্রতিটি দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেন তিনি।

সকাল থেকেই মিরপুর-১২ নম্বর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যান আমিনুল হক। তিনি ভোটারদের হাতে ইশতেহার তুলে দেন এবং ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের