মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯

নব্য প্রার্থীদের উদ্দেশে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না। জীবনে অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের এই অবস্থানে এসেছি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি জনসভায় গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আপনারা মুসলমান আর বুকে পাটা থাকলে বায়তুল মোকাররম মসজিদের সামনে শালিস বসান আমার নামে। কোনও অসুবিধা নেই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে।

তিনি আরও বলেন, আমার বয়স ৭৫ হয়েছে। চুরি-ডাকাতি নয়, নিজ হাতে কাজ করে আজকের অবস্থানে এসেছি। ১৯৭৪ সালে কন্ট্রাক্টরির কাজ করি, ঠিকাদারি কাজ করতাম একসময়। বৈদ্যুতিক ঠিকাদারও ছিলাম। বিল্ডিংয়ের কাজ জানি, নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি।

মির্জা আব্বাস বলেন, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনও সোনা বের হয় না। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবর ও প্রচারে থাকা যায়। প্রচারে থাকতে চাইলে বহু রাস্তা আছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও ১৯৭৭ সাল থেকে ঢাকার রাজনীতিতে সক্রিয় বলে জানান মির্জা আব্বাস। তিনি বলেন, একটা লোকও কোনও খারাপ কথা আমার সম্পর্কে বলতে পারবে না।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী