স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক 

রাজনৈতিক উদ্দেশ্যেই ইতিহাস বিকৃতি করছেন জামায়াত আমির: রিজভী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং নারীদের নিয়ে দেওয়া অবমাননাকর বক্তব্যের সমালোচনা আড়াল করতেই স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন করে ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন জামায়াতের আমির। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রিজভী জামায়াতের উদ্দেশে বলেন, “আপনারা মনে করছেন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তৈরি করলে নারীদের প্রতি আপনাদের অবমাননার বিষয়টি ঢাকা পড়ে যাবে? এটা কখনই হবে না। আপনাদের আসল চরিত্র ও স্বরূপ এখন প্রকাশ পেতে শুরু করেছে। আপনারা যদি কখনও ক্ষমতায় আসেন, তবে সেই শাসন কতটা ভয়াবহ, অন্ধকারাচ্ছন্ন ও যন্ত্রণাদায়ক হবে—তা গোটা জাতি কল্পনাও করতে চায় না।” 

রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান এক প্রতিষ্ঠিত সত্য। অথচ জামায়াত আমির রাজনৈতিক স্বার্থে অলি আহমেদকে প্রথম ঘোষক হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। অথচ অলি আহমেদ নিজেও কখনও এমন দাবি করেননি; বরং তিনি সবসময় নিজেকে জিয়াউর রহমানের সহকারী হিসেবে উল্লেখ করেছেন। 

স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলায় জামায়াতের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, “স্বাধীনতার সঙ্গে আপনাদের সম্পর্ক কী? যখন হানাদার বাহিনী আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, তখন তো আপনারা সেই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াননি; বরং তাদের সহযোগিতা করেছেন। আজ কোন মুখে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলেন?”

জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, “ইসলামের নামে ব্যবসা করা এবং মুনাফেকিই আপনাদের চরিত্র। অথচ ইসলাম সবচেয়ে বেশি ঘৃণা করে এই মুনাফেকিকে।” স্বতঃসিদ্ধ সত্যকে আড়াল করার এই অপচেষ্টা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।

মিলাদ মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি