ববি হাজ্জাজের ৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২

মানবিক ও জবাবদিহিমূলক ঢাকা-১৩ আসনসহ ৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালন ঘোষণায় তিনি নিজের ৯ দফা ইশতেহার তুলে ধরেন।

তার ৯ দফা নির্বাচনি ইশতেহার হলো–

১. নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন: কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। খানা প্রশাসন ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর-আদাবর-শেরে-বাংলা-নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

২. বিদ্যুৎ, গ্যাস ও পানি: ন্যূনতম ভোগান্তি, সর্বোচ্চ জবাবদিহি। তিতাস ও ওয়াসার সঙ্গে নিয়মিত সমন্বয়, সমস্যা-ভিত্তিক সার্ভিস ম্যাপ, জরুরি হটলাইন এবং স্থায়ী ফলোআপ ব্যবস্থা চালু করা হবে। স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মাসিক ওপেন টাউনহলে জনগণের সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

৩. রাস্তা ও ড্রেনেজ: সমস্যা নয়, সমাধানের অঙ্গীকার। ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা ও নিদিষ্ট সময়সীমার মধ্যে রাস্তা, ফুটপাত, কালভার্ট ও ড্রেনেজ উন্নয়ন করা হবে। জলাবদ্ধতা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং মাসে একবার অগ্রগতি প্রকাশ করে জবাবদিহি নিশ্চিত করা হবে।

৪. খাল ও লেক: দূষণ নয়, নিরাপদ পানি ও দখলমুক্ত পরিবেশ। সুয়্যারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করে নিয়মিত ডেসিল্টিং ও ক্লিন-আপ কার্যক্রম পরিচালনা করা হবে। বিল্ডিং কোড ও বর্জ্য ফেলার আইন কঠোরভাবে প্রয়োগ করে মোহাম্মদপুরের খাল ও লেককে দখল ও দূষণমুক্ত করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।

৫. নারীর নিরাপত্তা: প্রতিটি পথ, প্রতিটি পদক্ষেপ হবে নিরাপদ। আলোকসজ্জা, সিসিটিভি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার মাধ্যমে নিরাপদ রাস্তা নিশ্চিত করা হবে। শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ হোস্টেল সহায়তা এবং নারীবান্ধব পরিবহন নীতিগত উদ্যোগ নেওয়া হবে।

৬. যুব ক্ষমতায়ন: মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য এডুকেশন ভাতা চালু করে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

৭.বিহারি ক্যাম্প উন্নয়ন: মর্যাদাপূর্ণ ও মানসম্পন্ন জীবন। বাসস্থান উন্নয়ন, পানি-স্যানিটেশন, শিশুদের স্কুলিং ও তরুণদের স্কিল ট্রেনিং নিশ্চিত করা হবে। স্থানীয়দের অংশগ্রহণে জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত নিরাপদ ক্যাম্প গড়ে তোলা হবে।

৮. ব্যবসাবান্ধব এলাকা: চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স। সহায়তা ডেস্ক ও দ্রুত অভিযোগ-ফলোআপ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা হবে। অবৈধ জমি দখল, ফুটপাত ও পার্কিং দখল এবং খেলার মাঠ ও জনসাধারণের স্থান দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

৯. কমিউনিটি রিলেশনস সমস্যা চিহ্নিত করে দৃশ্যমান সমাধান দেওয়া হবে। প্রতি ওয়ার্ডে নিদিষ্ট দিনে ওপেন টাউনহল, মসজিদ-মাদ্রাসার আলেমদের সঙ্গে নিয়মিত সংলাপ এবং ২৪/৭ ফোন ও ফিজিক্যাল হেল্প ডেস্কের মাধ্যমে দ্রুত অভিযোগ গ্রহণ, সমাধান ও ফলোআপ নিশ্চিত করা হবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের