বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনি এলাকায় ভোট প্রদান করবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নেতাদের ভোটকেন্দ্রের তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপি নেতাদের ভোটকেন্দ্রের তালিকা— 

তারেক রহমান (চেয়ারম্যান): ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব): ঠাকুরগাঁও-১ আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 

ড. খন্দকার মোশাররফ হোসেন: কুমিল্লা-১ আসনের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

মির্জা আব্বাস: ঢাকা-৮ আসনের শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ। 

গয়েশ্বর চন্দ্র রায়: ঢাকা-৩ আসনের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

ড. আব্দুল মঈন খান: নরসিংদী-২ আসনের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

আমির খসরু মাহমুদ চৌধুরী: চট্টগ্রাম-১১ আসনের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

সালাহ উদ্দিন আহমেদ: কক্সবাজার-১ আসনের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট। 

ইকবাল হাসান মাহমুদ টুকু: সিরাজগঞ্জ-২ আসনের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল। 

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম: ভোলা-৩ আসনের লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়। 

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন: দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল। 

দলীয় সূত্রে জানা গেছে, ভোট প্রদানের পাশাপাশি নেতারা নিজ নিজ এলাকার নির্বাচনি পরিবেশ ও ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। 

/এমকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের