হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে অনুষ্ঠিত এ সভায় নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার এবং বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্ত কুমার দেব, জে এল ভৌমিক, নির্মল রোজারিও, ডি এন চ্যাটার্জি, মনিন্দ্র কুমার নাথ, ডা. চন্দ্রনাথ পোদ্দার ও সন্তোষ শর্মা।

সভায় জাতীয় নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি