রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে স্কয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। এ সময় তিনি রিজভীর চিকিৎসায় দায়িত্বরতদের কাছে বিস্তারিত খোঁজখবর নেন।
হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করেন তারেক রহমান। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রিজভী।








