ভোটকেন্দ্রে বিড়ম্বনায় আব্বাস, জনগণের রায় মেনে নেবেন ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩২

নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং একই দলের ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের বিড়ম্বনার মুখে পড়েন ধানের শীষের প্রার্থী।

দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার কেন্দ্রে এসে পৌঁছান মির্জা আব্বাস। ভোট বুথে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ মোবাইল জার্নালিস্টরা তাকে অনুসরণ করতে থাকেন।

ভোট প্রদান শেষে কলেজ মাঠের গাছতলায় অপেক্ষমান টেলিভিশন রিপোর্টারদের দিকে এগোনোর সময় মোবাইল জার্নালিস্টরা তার সাক্ষাৎকার নিতে ঘিরে ধরেন। টেলিভিশন রিপোর্টাররা এতে আপত্তি তোলেন। এ সময় সাংবাদিকরা নিজেদের মধ্যে তর্কেও জড়িয়ে পড়েন। এরপর প্রায় চারবার স্থান পরিবর্তনের করে সাক্ষাৎকার দেন মির্জা আব্বাস।

অন্যদিকে, ভোট দিয়ে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই । বেলা বাড়লে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।”

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে নিয়ে তিনি বলেন, “গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম ও টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে, এজন্য ভোট কিনতে নেমেছে।”

নিজের জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে ইশরাক হোসেন বলেন, “আমি অনেক আশাবাদী। খুব সাড়া পাচ্ছি। জনগণ যে রায় দেবেন তা মেনে নেবো।”

/বিআই/এএইচএস/এম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী