আমার নির্বাচনকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “আমার নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তোমাদের এই কঠিন পরিশ্রমকে নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। আমি আশা করবো, তোমরা চোখ-কান খুলে রাখবে। যখন প্রয়োজন হবে, যদি এই চক্রান্তকারীরা না থামে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীর শাহজানপুরে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।   

মির্জা আব্বাস বলেন, “এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় ইনশাআল্লাহ, আমরা আনন্দ করবো। আমরা এমন আনন্দ করবো না যাতে মানুষের অসুবিধা হয়।”

তিনি আরও বলেন, “মাথায় রাখতে হবে, চক্রান্ত শেষ হয়ে যায় নাই। আমাদের প্রতিপক্ষ, তারা কিন্তু বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করছে এবং করবে। যদি তেমন কিছু হয় ইনশাআল্লাহ আমরা দুই একদিন দেখবো, শান্ত থাকবো। যদি তারপরও বাড়াবাড়ি করে তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, এদেশের জনগণের দল ঘরে বসে থাকবে না।”
 
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, “তোমরা চূড়ান্ত আনন্দ যদি কপালে লেখা থাকে, আনন্দ আমরা করবো। কিন্তু, ঘোষণাটা সরকারিভাবে আসুক।”

এ সময় তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস।

/এসও/এবিএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি