‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২

নির্বাচনি ফলাফলে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের আভাস পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘উল্লেখযোগ্য দিন’ হিসেবে অভিহিত করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপি। দলটির ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। গত রাত থেকেই আমরা ফলাফল ঘোষণা শুনছি। নির্বাচন কমিশন (ইসি) এখনও আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে নাম উচ্চারণ না করলেও আমরা জানতে পেরেছি, বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে।

একইসঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয় হওয়ার কথা।

এবারের নির্বাচনে বড় কোনও সংঘাত না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখে তিনি বলেন, এবার নির্বাচনে প্রাণহানি হয়নি, এটি একটি ভালো বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে পারায় এটি একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছিল।

নির্বাচনে জামায়াতে ইসলামীর অবস্থান ও অভিযোগ সম্পর্কে নজরুল ইসলাম বলেন, জামায়াতের মনে কষ্ট আছে, তারা অভিযোগ করতেই পারে। তবে আমাদের বিরুদ্ধে তারা কোনও অভিযোগ করেনি। ধারণা ছিল, আমাদের সব প্রার্থীই জিতবে। যাই হয়েছে, আগামী নির্বাচনে আমাদের ফলাফল আরও ভালো হবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপির সব প্রার্থীর জয়লাভের আশা ছিল। তবে সামনে আরও কাজ করার সুযোগ রয়েছে এবং আগামী নির্বাচনে আরও ভালো ফলাফল আসবে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে