বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম নিলেন মায়ের ডাকের লাবনী

জবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ২১:৩৩আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২১:৩৩

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবিতে রাজপথে সক্রিয় সংগঠন ‘মায়ের ডাক’র অন্যতম সদস্য নুসরাত জাহান লাবনী। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শেরপুর ও জামালপুর জেলার জনগণের প্রতিনিধিত্ব করতে তিনি নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান।

লাবনী মায়ের ডাক সংগঠনের একজন সক্রিয় সদস্য। সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি একই সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

লাবনী নিজেও একটি গুমের শিকার পরিবারের সদস্য। তার বড় ভাই মাজাহারুল ইসলাম রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর সাজেদুল ইসলাম সুমনের সঙ্গে নিখোঁজ হন তিনি। সেই ঘটনার পর থেকেই পরিবারটি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে এবং লাবনী নিজেও রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত হন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শেরপুর ও জামালপুর জেলার বিএনপির নেতাকর্মীরা এবং গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এবিএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি