জামায়াত সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ প্রতিমন্ত্রী আমিনুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ২০:১২আপডেট : ২২ মে ২০২৬, ২০:১২

জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শুক্রবার (২২ মে) রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই নির্দেশ দেন।

আমিনুল হক বলেন, ‘পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি বিএনপিও চায়, তবে তা অবশ্যই হতে হবে আইনের মধ্য দিয়েই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং অস্থিরতা সৃষ্টি করা। এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।” 

যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হবে, সেখানেই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অন্যায়কারী যে দলেরই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।”

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
শিবির ছেড়ে জামায়াতে সাদিক কায়েম
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
মাহফুজের বয়ানে জুলাই আন্দোলন যেভাবে গণ-অভ্যুত্থানের দিকে মোড় নেয় 
মাহফুজের বয়ানে জুলাই আন্দোলন যেভাবে গণ-অভ্যুত্থানের দিকে মোড় নেয় 
বৈশ্বিক সাপ্লাই চেইনের নিরাপত্তা বজায় রাখা সব দেশের দায়িত্ব: চীন
বৈশ্বিক সাপ্লাই চেইনের নিরাপত্তা বজায় রাখা সব দেশের দায়িত্ব: চীন
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
জেনডায়ার ৩০০০ বছর পুরনো স্বর্ণের দুল নিয়ে কেন তোলপাড়
জেনডায়ার ৩০০০ বছর পুরনো স্বর্ণের দুল নিয়ে কেন তোলপাড়
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী