মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ১৭:১৭আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭:২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, মানবপাচার বন্ধে সরকারের শক্ত আইন প্রণয়ন ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি। এই অপরাধী চক্র সমাজেরই অংশ এবং সমাজের মানুষেরাই এসব চক্র গড়ে তুলছে। আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে এসব চক্র দমন করা সম্ভব হতো।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কোনও অপরাধী চক্রের কতটা প্রভাব রয়েছে, তা না দেখে মানবপাচারকারীদের দমন করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত।

তিনি বলেন, প্রত্যেক মানুষের নাগরিক অধিকার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দাসত্বের বন্ধনে গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষ নানাভাবে জড়িয়ে পড়বে।

রিজভী বলেন, আইনের শাসন না থাকার কারণে তৃণমূলে নানা ধরনের অবিচার ও নিপীড়ন হয়। অর্ধশিক্ষিত বা নিরক্ষর মানুষ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন না এবং নিজেদের দাবি-দাওয়া জানাতে পারেন না। এ কারণে তারা নিগৃহীত হন।

তিনি বলেন, অনেক কিছু না বুঝে মানুষ ফড়িয়া ও প্রতারক চক্রের কাছে সামান্য জমি-জায়গা বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করে। তখন তারা মানবপাচারের শিকার হন। প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে দেশ ছাড়ার পর পথেই অথবা গন্তব্যে পৌঁছে আইনগত বাধ্যবাধকতার কারণে দেশে ফেরত পাঠানো হলে তাদের আর কোনও সহায়-সম্বল থাকে না।

তিনি বলেন, পাচারের রাজনৈতিক ও সামাজিক কারণ রয়েছে। এর অন্যতম মূল কারণ রাষ্ট্রহীনতা। আরেকটি কারণ সীমিত সুযোগ। এর সঙ্গে বাস্তুচ্যুতিও মানবপাচারের অন্যতম কারণ।

বাল্যবিয়ে ও শিক্ষার অভাবকেও মানবপাচারের সঙ্গে যুক্ত করে রিজভী বলেন, বাল্যবিয়ের শিকার হয়ে সন্তান হওয়ার পর অনেকেই স্কুলে যেতে পারে না। নিজের উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও স্বয়ংসম্পূর্ণতার বোধ তৈরি হয় না। শিক্ষার আলোয় আলোকিত হতে না পারায় এসব মানুষই মানব পাচারের বেশি শিকার হয়।

তিনি বলেন, সমাজের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা থাকতে হবে। বিশেষ করে তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশগুলো থেকেই সবচেয়ে বেশি মানুষ মানবপাচারের শিকার হচ্ছেন। মানবপাচার বন্ধে সরকারের শক্ত আইন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ আসামি হলেন যারা 
ফেসবুকের ‘গেম’-এ সাগরপথে ইতালি-গ্রিস, শীর্ষে বাংলাদেশ
সর্বশেষ খবর
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ আসামি হলেন যারা 
এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ আসামি হলেন যারা 
অর্ধকোটি টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে, শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি
অর্ধকোটি টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে, শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি
আলিসন-কাসেমিরো-দানিলোর ভবিষ্যতও অনিশ্চিত! ব্রাজিলে শুরু হচ্ছে নতুন যুগ
আলিসন-কাসেমিরো-দানিলোর ভবিষ্যতও অনিশ্চিত! ব্রাজিলে শুরু হচ্ছে নতুন যুগ
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ