অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে।

বুধবার মালয়েশিয়া থেকে রওনা দেওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

আফরোজা আব্বাস বলেন, আমরা প্রায় সাড়ে পাঁচ মাস দেশের বাইরে ও অসুস্থ হওয়ার পরে ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসলাম সিঙ্গাপুরে জেনারেল হসপিটাল। ওখানে দেড় মাস থাকার পরে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলাম। তার নিউরো সমস্যা ঠিক হয়ে গিয়েছিল, তখন রিহ্যাব লাগতো আরকি। ওর তো রিহাব করছিল এখনও কন্টিনিউয়াসলি। এখন কিন্তু ও স্টিক নিয়ে হাটে, পুরাপুরি সাপোর্ট ছাড়া নিজে হাঁটতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় ও বেঁচে ফিরেছে এবং ধীরে ধীরে অনেক সুস্থ হয়ে উঠেছে।

তিনি বলেন, জ্ঞান ফেরার পরপরই শুধু বলছে আমি দেশে যাবো, আমি আমার বাড়ি যাবো। ওর বাড়িটাকে খুব মিস করে, নিজের বাড়িটা আর দেশটাকে। অস্থির হয়ে আছে কবে দেশে যাবে। ফিজিওথেরাপি করতে চাইতো না দেশে যাওয়ার জন্য এতটাই সে অস্থির ছিল। তখন ডাক্তারও বললো, এটাও একটা পার্ট ফিজিওথেরাপির, তোমরা ওকে নিয়ে যাও অন্তত কিছুদিন ও থেকে… কিন্তু ওর কন্টিনিউয়াস করতে হবে। অন্তত দু-বছর ওকে মানে নরমাল মানুষরা যেভাবে ব্যায়াম করে এক্সারসাইজ করে জিমে গিয়ে সেরকম ওকে করতে হবে আর কি। কিন্তু এখন যদি বন্ধ করে দেয় আবার হয়তো পিছিয়ে যাবে কিছুটা। এখন ও তো নিজে মোটামুটি সব করতে পারে এবং লাঠি দিয়ে হাঁটতে পারে।

/এসও/আরকে/
সম্পর্কিত
একই সড়ক জামায়াতের এমপি ও বিএনপির প্রশাসক উদ্বোধনের ঘটনায় যা জানা গেলো
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে, শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
সর্বশেষ খবর
শুধু চিন্তাতেই চলবে কম্পিউটার-স্মার্টফোন, যেভাবে কাজ করে নিউরালিংকের ‘টেলিপ্যাথি’
শুধু চিন্তাতেই চলবে কম্পিউটার-স্মার্টফোন, যেভাবে কাজ করে নিউরালিংকের ‘টেলিপ্যাথি’
দুই দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুই দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
কিশোরদের সহিংস কর্মকাণ্ডের আর নির্দেশনা দেবে না চ্যাটজিপিটি
কিশোরদের সহিংস কর্মকাণ্ডের আর নির্দেশনা দেবে না চ্যাটজিপিটি
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড