ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ

মহসীন কবির
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৯

এখনও তফসিল ঘোষণা না হলেও এ বছরের শেষে বা আগামী বছরের প্রথমদিকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন।এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ইউপিগুলোতে আগে ভোট হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অরাজনৈতিক হলেও সরকারের প্রথম বছরের নির্বাচন হিসেবে প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সাংগঠনিক সম্পাদক জানান, এ নির্বাচনে সর্বাধিক সংখ্যক প্রার্থীর বিজয় নিশ্চিতের মাধ্যমে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে চায় বিএনপি। সে অনুযায়ীই কৌশলগত প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে একই ইউপিতে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় হাইকমান্ডের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ এতে সরকারের জনপ্রিয়তার মাপকাঠি যাচাইয়ের বিষয়টি জড়িত।

এরই মধ্যে প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন দলটির একাধিক সম্ভাব্য প্রার্থী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা হয় দলীয় প্রতীকে। তবে এবার এ নির্বাচনের কোনও পদেই দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অরাজনৈতিক প্রতীকে হলেও এ নির্বাচনে রাজনৈতিক আবহের কমতি থাকে না। তাই বিএনপি এ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করেই সামনে এগোচ্ছে। দলটি আরও জানায়, মূলত প্রার্থী নির্বাচন করবেন জেলা ও উপজেলা কমিটি। তারা একক প্রার্থী নিশ্চিত করতে ব্যর্থ হলে, সেখানে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় কমিটি। 

এ বিষয়ে গত ২৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ হবে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে। এতে প্রার্থীদের যোগ্যতা, দলের প্রতি আনুগত্য ও দুঃসময়ে ত্যাগের বিষয়টি বিবেচনায় রাখা হবে। তবে দলের বাইরে গিয়ে কেউ প্রার্থী হতে চাইলে কঠোর সাংগঠনিক ব্যবস্থারও হুঁশিয়ারি দেন তিনি।

একই ইউপিতে একাধিক মুখ, সর্বত্রই একই চিত্র?

আসন্ন ইউপি নির্বাচনে জের পছন্দসই প্রার্থী চান সংশ্লিষ্ট আসনের মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে নিজেদের বলয়ের প্রার্থীদের মাঠে নামিয়েছেন তারা। আর প্রার্থীরাও পোস্টার-ব্যানারে স্থানীয় শীর্ষ নেতার প্রার্থী হিসেবে নিজেদের জাহির করছেন। 

কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ নম্বর বরকরই ইউনিয়নে ঘুরেফিরে সব সময় আওয়ামী লীগ অথবা বিএনপির মনোনীত প্রার্থীরাই নির্বাচিত হয়ে আসছেন। তবে এবার ক্ষমতাসীন বিএনপি থেকে একাধিক প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। তারা সবাই নিজেদেরকে দলের স্থানীয় এমপি অথবা শীর্ষ নেতার আশীর্বাদপুষ্ট হিসেবে প্রচার করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে বিএনপিতে দুইটি ধারা বিরাজ করছে।এর মধ্যে এলডিপির সাবেক মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে গত নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে মনোনয়ন পেয়ে পরাজিত প্রার্থী রেদোয়ান আহমেদ এক পক্ষে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী আতিকুল আলম শাওনের বলয়ে রয়েছে আরেকপক্ষ।

জানা যায়, স্বতন্ত্র এমপি হলেও বিএনপির বড় একটি অংশ তার পক্ষে।ওই ইউনিয়নে তার বলয়ের প্রার্থী হিসেবেই সাবেক চেয়ারম্যান শামসুল আলম (রতন), আবদুল জলিল, দীপু মজুমদার, কাইউম ইসলাম ও হালিম শিকদার প্রচারণা চালাচ্ছেন।স্থানীয় ভোটার মোশাররফ হোসেন বাবুল জানান, তারা সবাই মূলত বিএনপি করেন। অপরদিকে রেদোয়ান আহমেদের পক্ষেও অনেকে প্রচারণা চালাচ্ছেন।

ফেনী সদর উপজেলার মোটবী  ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে দলের সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছেন বিএনপির  রাজনীতিতে যুক্ত  অন্তত ৯ সম্ভাব্য প্রার্থী। তারা হলেন— ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর মোশাররফ হোসেন (মানিক), সদস্যসচিব শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম (মাসুক), উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন ও ইউনিয়ন বিএনপির নিয়ির যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন ভূঁইয়া।

এ ছাড়া বিএনপি সমর্থক  রহমান রাজু ও নুরুল আমিন এবং আবুল কালাম মজুমদারও চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তারা ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। বিএনপির একাধিক জেলা সভাপতি জানান, প্রায় প্রতিটি ইউনিয়নের চিত্রই এমন। তারা বলেন, প্রচারণা চালানোর অধিকার সবারই আছে। এক্ষেত্রে দলের চূড়ান্ত প্রার্থী থাকবেন একজন।

জানতে চাইলে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ইউপিসহ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী নির্বাধারণ করার বিষয়ে বাবরবার তাগিদ দিচ্ছেন দলীয় হাই কমান্ড। তাই আমরা সেই আলোকেই যোগ্য প্রার্থী বাছাই করছি। এক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদের মতামত নেওয়া হচ্ছে। জেলা ও উপজেলা থেকেই একক প্রার্থী বাছাই করা হবে। এরপরও যদি কেউ দলের বিপক্ষে অবস্থান নিয়ে প্রার্থী হন, তাদের বিরুদ্ধে জিরো টলারে‌ন্স নীতি অবলম্বন করা হবে।’’

চিন্তিত হাইকমান্ড?

দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে সুফল পেতে একক প্রার্থী নির্ধারণ করবে বিএনপি। বিষয়টি সর্বোচচ তদারকি করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এরই আলোকে সপ্তাহের  প্রতি শনিবার বিভিন্ন বিভাগ ও জেলার স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন তিনি। সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) গুলশান কার্যালয়ে রাজশাহী ও খুলণা বিভাগের ৪টি জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। দলীয় নেতারা জানান, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় নির্বাচনকে টার্গেট করেই ধারাবাহিক এই বৈঠক করছেন দলীয় প্রধান। সেখানে একক প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি নিচ্ছেন তিনি। এক্ষেত্রে প্রার্থীদের আমলনামা সংগ্রহের জন্য জেলা নেতাদের দায়িত্ব দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। তবে আনুষ্ঠানিক নির্দেশনা আসার আগেই একাধিক নেতা তৎপর থাকায় শেষ পর্যন্ত সবাইকে একক প্রার্থীর পক্ষে আনা কঠিন হতে পারে বলে আশঙ্কা করছে দল।

জানতে চাইলে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ইউপিসহ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী নির্বাধারণ করার বিষয়ে বাবরবার তাগিদ দিচ্ছেন দলীয় হাই কমান্ড।বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন। তাই আমরা সে আলোকেই যোগ্য প্রার্থী বাছাই করছি।এক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদের মতামত নেওয়া হচ্ছে।জেলা ও উপজেলা থেকেই একক প্রার্থী বাছাই করা হবে।

কোন প্রক্রিয়ায় নির্ধারণ হবে একক প্রার্থী?

বিএনপির নেতারা বলছেন, দল দীর্ঘদিন দলীয়ভাবে ইউপি নির্বাচনে অংশ নেয়নি। এ কারণে স্থানীয় নেতাদের মধ্যে এবার নির্বাচন নিয়ে বেশ আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। তাই সবাই যে যার মতো করে তৎপরতা চালাচ্ছেন। এই আগ্রহকে দলীয় শৃঙ্খলার মধ্যে রেখে একক প্রার্থী নিশ্চিত করতে চায় দল। যদিও এ নিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যেও নানা সংশয় রয়েছে। নেতারা মনে করেন,  শৃঙ্খলা  রাখতে না পারলে নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে বিভক্তি তৈরি হতে পারে। এতে বিএনপির সামনে সবচেয়ে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে— একাধিক সম্ভাব্য প্রার্থীকে একজনের পক্ষে কাজ করানো।

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বিএনপি একটি বড় দল। স্থানীয় নির্বাচনে অনেকেই প্রার্থী হতে আগ্রহী। তবে দল থেকে যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।’’

তিনি জানান, এক্ষত্রে স্থানীয় নেতাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবেন। এক্ষেত্রে যোগ্য ও ক্লিন ইমেজধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনও বিতর্কিতদের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ‘‘একক প্রার্থী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি। সর্বোচ্চ চেষ্টা করা হবে এককভাবে প্রার্থী বাছাইয়ের। স্থানীয়ভাবে এটি সমাধান না করতে পারলে, বিষয়টি নিয়ে কাজ করবেন কেন্দ্রীয় নেতারা। আশা করি, তাদেরকে বুঝিয়ে নিবৃত করা যাবে। এরপরও যদি কেউ দলের বিপক্ষে অবস্থান নিয়ে প্রার্থী হন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোন প্রক্রিয়ায় নির্ধারণ হবে একক প্রার্থী?

বিএনপির নেতারা বলছেন, দল দীর্ঘদিন দলীয়ভাবে ইউপি নির্বাচনে অংশ নেয়নি। এ কারণে স্থানীয় নেতাদের মধ্যে এবার নির্বাচন নিয়ে বেশ আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। তাই সবাই যে যার মতো করে তৎপরতা চালাচ্ছেন। তবে এই আগ্রহকে দলীয় শৃঙ্খলার মধ্যে রেখে একক প্রার্থী নিশ্চিত করা নিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যেও নানা সংশয় রয়েছে।নেতারা মনে করেন  শৃঙ্খলা  রাখতে না পারলে নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে বিভক্তি তৈরি হতে পারে। এতে বিএনপির সামনে সবচেয়ে বড় সাংগঠনিক কাজ হয়ে দাঁড়িয়েছে—একাধিক সম্ভাব্য প্রার্থীকে একজনের পক্ষে কাজ করানো।

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি একটি বড় দল।স্থানীয় নির্বাচনে অনেকেই প্রার্থী হতে আগ্রহী।তবে দল থেকে যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।তিনি জানান, এক্ষত্রে স্থানীয় নেতাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে।তারাই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবেন। এক্ষেত্রে যোগ্য ও ক্লিন ইমেজধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।কোনও বিতর্কিতদের সুযোগ দেওয়া হবে না।তিনি বলেন একক প্রার্থী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি।সর্বোচ্চ চেষ্টা করা হবে এককভাবে প্রার্থী বাছইয়ের।স্থানীয়ভাবে এটি সমাধান না করতে পারলে, বিষয়টি নিয়ে কাজ করবেন কেন্দ্রীয় নেতারা।আশা করি তাদেরকে বুঝিয়ে নিবৃত করা যাবে।এরপরও যদি কেউ দলের বিপক্ষে অবস্থান নিয়ে প্রার্থী হন, তাদের বিরুদ্ধে জিরো টলার‌্যান্স নীতি অবলম্বন করা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
নতুন ৪ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
সর্বশেষ খবর
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার