বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৭ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব সময় জনগণের পাশে ছিল। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, আর বিএনপি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আপসহীন সংগ্রামের কারণে দেশের মানুষ বারবার এ দলটিকে পুরস্কৃত ও সন্মানিত করেছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা ইতিহাস দেখেন ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক দলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছিল। বাকশাল কায়েম করে একটি মাত্র দল রেখে বাকি সব দল নিষিদ্ধ করেছিল। সেই বাকশালের স্বৈরশাসের গোরস্থানে গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন জিয়াউর রহমান।’

তিনি আরও বলেন, ‘১৯৮২ সালে এরশাদ আবারও স্বৈরশাসন শুরু করেন। তখন কিছু দল তার সঙ্গে হাত মিলিয়েছিল। আওয়ামী লীগ ও জামায়াত ৮৬ সালের নির্বাচনে অংশ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু বিএনপি জনগণের সঙ্গে বেইমানি না করে আপসহীন লড়াই অব্যাহত রেখেছিলেন। তাই ৯১ সালের নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়ে সন্মানিত করেছে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমাদ,  শাম্মি আক্তার, হেলেন জেরিন খান প্রমুখ।

/এমকে/এনাআই/
সম্পর্কিত
ফেনীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ৬ জন আটক
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
সর্বশেষ খবর
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়