ইউক্রেনে রুশ হামলায় ছয় জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫

রবিবার রুশ হামলায় ইউক্রেনের দুটি শহরে ছয় জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিন জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ টেলিগ্রামে লিখেছেন, আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবন ও পুড়ে যাওয়া যানবাহনের আশপাশে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন। পশ্চিম ইউক্রেনে পৃথক এক হামলায় রুশ আঘাতে তিন জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানান।

এর আগে, পুতিনের জন্মদিনে রাশিয়ার এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে দেশটির ওপর অন্যতম ‘জঘন্য হামলা’ হিসেবে অভিহিত করেছেন। বুধবার চালানো এই হামলায় শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
নেপালে ফের বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত
রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নেপালে ফের বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত
নেপালে ফের বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত
পদ্মায় দস্যুদের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
পদ্মায় দস্যুদের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাকিস্তান কী করবে জানালেন শেহবাজ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাকিস্তান কী করবে জানালেন শেহবাজ
উৎসবের মৌসুমে ভারতে বাড়ছে বিমানভাড়া, বাংলাদেশি যাত্রীদের কতটা প্রভাব পড়বে?
উৎসবের মৌসুমে ভারতে বাড়ছে বিমানভাড়া, বাংলাদেশি যাত্রীদের কতটা প্রভাব পড়বে?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট