সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৬:২৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:২৬

দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল বলেন, আপনারা দেশে কোনও ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সব অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি।

তিনি আরও বলেন, আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকবো। আমরা সব অপকর্ম কঠিন হাতে দমন করতে প্রস্তুত।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে এবং যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদের কঠিন হাতে দমন করা হবে।

বিক্ষোভ মিছিলের বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর
গোপালগঞ্জে প্রকাশ্যে আ.লীগের বিক্ষোভ মিছিল-ভাঙচুর-অগ্নিসংযোগ
দেশে ফেরার পথে আবার অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ
২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ
৫২ বছর পর নিজ দেশে ফিরেছে নোবেলজয়ী লেখক আস্তুরিয়াসের দেহভস্ম
৫২ বছর পর নিজ দেশে ফিরেছে নোবেলজয়ী লেখক আস্তুরিয়াসের দেহভস্ম
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন
দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ
দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি