পতিত ফ্যাসিস্টরা পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায়: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্টরা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করছে। পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায়। তবে পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ক্ষমতায় এসে ফ্যাসিস্টরা আবারও ব্যাংকের টাকা পাচার করবেন। অথচ তাদের মন্ত্রী-এমপিরা ঠিকই সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায় ও দুবাইতে বিলাসী জীবন যাপন করবেন। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না।’   

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি নিয়ে তিনি বলেন, ‘এই কমিটি নিয়ে দক্ষিণ মহানগর শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই কাজ করেছে দলের জন্য। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য নেতারা।

আব্দুস সালাম বলেন, ‘আগামীতে যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব পরিস্থিতি মোকাবিলা করা হবে।’  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ৪
সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ৪
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল