যুবদল পাল্টা অগ্নিসংযোগ করলে আ.লীগের নেতাকর্মীরা নিরাপদ থাকবে না: মোনায়েম মুন্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৮:২৮ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:২৮

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগ রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। যুবদল পাল্টা অগ্নিসংযোগ শুরু করলে আওয়ামী লীগের কোনও নেতাকর্মী নিরাপদে থাকতে পারবে না। বাড়িঘরে থাকতে পারবে না।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।

এ সময় বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান এবং খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনি হত্যার বিচার দাবি করেন তিনি।

যুবদল সভাপতি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন, আর মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন।

একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া জনগণেরে পাশেই ছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রীও দেশে থেকেই জনগণের পাশে আছেন।

সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনও অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে। তিনি বলেন, বর্তমান সরকার যেকোনও মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন, হাসিনা দেশে ফিরলে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবার তার কাছে স্বজনদের হিসাব চাইবে এবং শহীদের হত্যার বদলা নেবে।

ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভেতরে। খোদার কসম ছাড়বো না কিন্তু।

তিনি আরও বলেন, আজকেও কয়েকজন লোককে ধরার পর আমি রক্ষা করেছি। রাতের অন্ধকারে যে আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।

 

 

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই পাশের দোকানও
দলীয় এমপিদের মাঠে নামার নির্দেশ প্রধানমন্ত্রীর
ট্রাফিক পুলিশ বক্সে আগুন, জড়িতদের খুঁজছে পুলিশ
সর্বশেষ খবর
নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ঢাকায় গান পাউডার আসছে: ডিবি
নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ঢাকায় গান পাউডার আসছে: ডিবি
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই পাশের দোকানও
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই পাশের দোকানও
নকল চাবি দিয়ে পুলিশের গাড়ি চুরি, যা দেখা গেলো সিসি ক্যামেরায়
নকল চাবি দিয়ে পুলিশের গাড়ি চুরি, যা দেখা গেলো সিসি ক্যামেরায়
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: শি জিনপিং
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: শি জিনপিং
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী