এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তি ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, বারবার যখন স্বৈরাতন্ত্রের আগমন হয়েছে প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র, যে স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছিল সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, অবরুদ্ধ গণতন্ত্রকে, পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ হতে যাওয়া স্বাধীনতাকে মুক্ত করেছিলেন। এটা আমাদের ইতিহাস।

তিনি আরও বলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করবো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে। 

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
আবারও বিএনপির সেই দুই গ্রুপের সংঘর্ষ, একজন নিহত
সর্বশেষ খবর
‘মোস্তাফিজ বেশ মজার মানুষ’
‘মোস্তাফিজ বেশ মজার মানুষ’
পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
কম্পিউটারে কী সমস্যা, জানতে ব্যবহার করুন উইন্ডোজের এই টুল
কম্পিউটারে কী সমস্যা, জানতে ব্যবহার করুন উইন্ডোজের এই টুল
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী