আবারও বিএনপির সেই দুই গ্রুপের সংঘর্ষ, একজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০

মুন্সীগঞ্জের সদরের মোল্লাকান্দি আধিপত্য বিস্তারিতকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া, সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম নামের একজন নিহত হয়েছেন। তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আছে।

তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।

আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও রহিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুই জনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও সংঘর্ষ জড়ায় দুই পক্ষ। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার আবারও সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া-সামারচরসহ আশপাশের এলাকায়। সেখান থেকে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর অবস্থায় কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় দুইপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ থানার ওসি তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হয়েছে। তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খুলনায় একদিনে ৭৩৮ যানবাহন তল্লাশি, গ্রেফতার ৩১
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
২৫ টাকার টয়লেট টিস্যু সরকারি প্রতিষ্ঠান কিনলো ৬৯ টাকা দরে
সর্বশেষ খবর
ভারতে হত্যার শিকার আ.লীগ এমপির মেয়ে ডরিন গ্রেফতার
ভারতে হত্যার শিকার আ.লীগ এমপির মেয়ে ডরিন গ্রেফতার
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
বিনা খরচে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
বিনা খরচে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার 
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার