রোহিঙ্গা ইস্যুতে নমনীয় থাকায় সরকারকে সাধুবাদ জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৭

জামায়াতে ইসলামী রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে দলের আমীর মকবুল আহমাদ এ সাধুবাদ জানান।
মকবুল আহমাদ বলেন, ‘বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন মহলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পক্ষ থেকে মজলুম রোহিঙ্গা মুসলমানদের প্রতি যে নমনীয়ভাব দেখানো হচ্ছে সে জন্য আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি। ইতোমধ্যেই যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় এগিয়ে এসেছে আমরা তাদের ধন্যবাদ জানাই।’
বিপন্ন এ জনগোষ্ঠীকে উপযুক্ত স্থানে আশ্রয় ও তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সর্বোচ্চ মানবিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা তাদের সর্বোচ্চ সমর্থন, সহযোগিতা ও সহায়তা দান করতে প্রস্তুত।’
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বক্তব্য-বিবৃতির মধ্যে সীমাবদ্ধ রাখার অর্থই হচ্ছে মিয়ানমারের বিপুল মুসলিম জনগোষ্ঠীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া বলে অভিযোগ করে মকবুল আহমাদ বলেন, ‘মিয়ানমারের বিপর্যস্ত পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্ভাব্য সব ধরনের হস্তক্ষেপই করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সকল উদ্যোগ বাংলাদেশ সরকারকেই গ্রহণ করতে হবে।’

/এএইচআর/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম