জামায়াতের গণমিছিলের আবেদন পায়নি পুলিশ: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ১৭:০৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭

আগামীকাল রাজধানীতে গণমিছিল করার অনুমতি পায়নি জামায়াত। এমনকি দলটির পক্ষ থেকে আবেদন করার কথা জানানো হলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের আবেদনের বিষয়টি ভিত্তিহীন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণমিছিল করার বিষয়ে জামায়াতের কোনও আবেদন আমরা পাইনি। এ বিষয়টি ভিত্তিহীন।’

কোনও গণমিছিল বা সভা সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। তারপর অনুমতি দেওয়া হয়। জামায়াতের কোন প্রতিনিধি ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

যদিও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার বিভাগের পরিচয়ে মুহাম্মাদ সাইফ নামে এক ব্যক্তি দলের মেইল থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৩০ ডিসেম্বরের গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নিকট অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করে সশরীরে আবেদন পেশ করেছে জামায়াতের প্রতিনিধি দল।

এতে দাবি করা হয়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট জালাল উদ্দিন। তারা আনুষ্ঠানিকভাবে চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ডিএমপি কর্তৃপক্ষ তা গ্রহণ করে।

/আরটি/এসটিএস/এমআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম