শাহবাগ থানায় জিডি করলেন ঢাবি শিবিরের সভাপতি

ঢাবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ২২:২৩ আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কাইয়ুমের নামে ফেসবুকে ‘মিথ্যা প্রচারণা’ করা হচ্ছে। তাই ষড়যন্ত্র ও মানহানির অভিযোগ এনে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শুক্রবার (৪ অক্টোবর) শাহবাগ থানায় তিনি এই জিডি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জিডিতে সাদিক কাইয়ুম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে একটি ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলোর টেমপ্লেট ব্যবহার করে আমাকে কোট করে একটি কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিল না। ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়িম’।

শিবিরের সভাপতি আরও বলেন, এটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট। আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয়প্রতিপন্ন ও অপমান করার জন্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দলমতের মানুষের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ওই পোস্ট করা হয়েছে।

পোস্টটি এনোনিমাস করা হয়েছে এবং পোস্টকারী ওই গ্রুপের এডমিনদের পরিচিত। আমার জানমাল ও সম্মানের ক্ষতি করার জন্য এরূপ মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে যথাযথ পদক্ষেপ নিতে আবেদন জানান তিনি।

/এনএআর/
সম্পর্কিত
সামান্তা শারমিনকে ফোনে হুমকি ও গালিগালাজের অভিযোগ
খুলনায় হত্যা-চাঁদাবাজি বন্ধে এনসিপির ৭ দফা দাবি
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ট্রাম্পের ওপর হামলার ছক কষছে ইরান? সিআইএকে তথ্য দিলো মোসাদ
ট্রাম্পের ওপর হামলার ছক কষছে ইরান? সিআইএকে তথ্য দিলো মোসাদ
গ্রেফতার এসপির দায় এড়ালো পুলিশ, যা বললেন সিএমপি কমিশনার
গ্রেফতার এসপির দায় এড়ালো পুলিশ, যা বললেন সিএমপি কমিশনার
‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা