‘ভারতের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভারতের বোঝা উচিত, তাদের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে।

রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘বাংলাদেশ বিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উসকানি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে সবগুলো দলের প্রধান উপদেষ্টাকে বলেছেন— আমরা দেশের জন্য জীবন দিতে পারি। বাংলাদেশের ওপর যে আগ্রাসন চলছে, তা আমরা মেনে নিতে পারি না। আমরা সবাই শহীদ হতে রাজি আছি। কিন্তু প্রতিবেশী দেশের এই আগ্রাসন মেনে নিতে পারি না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অথবা ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয়। তারা নাকি হাত কাটে, রগ কাটে। আমাদের দুজন মন্ত্রী ছিলেন, যাদের ব্যাপারে এক টাকার দুর্নীতির অভিযোগ আসেনি। ইসলাম যদি খারাপ হয়, জঙ্গি হয়, মানুষ মারে— তাহলে তারা তো আকাম-কুকাম করার কথা। কিন্তু তাদের কোনও দুর্নীতি পাওয়া যায়নি। এটা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে। শিবিরের সদস্যরা তো বিড়ি খায় না, মদ খায় না, কোনও মানুষের টাকা ছিনতাই করে না। চরিত্র খারাপ নয়, সবসময় নামাজ পড়ে। মানুষকে ভালো কথা বলে।

তিনি বলেন, যারা আয়নাঘর, গায়েবি মামলাসহ বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে— তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে। জুলুম করে জালেম পালিয়েছে। তারা চায় ৫ আগস্টের অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়। অন্তর্বর্তী সরকার যাতে কোনও ধরনের কাজ করতে না পারে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য চিরদিন ঐক্যবদ্ধ ছিল। আগামীদিনেও ঐক্যবদ্ধ হয়ে তারা এ দেশকে রক্ষা করবে। 

জামায়াতের এই নায়েবে আমীর বলেন, পতিত স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবারও এসে জেকে বসেছে এরকম ইতিহাস নেই। যে পালিয়েছে সে আর ফিরে আসতে পারবে না।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতেই এই চক্রান্ত করা হচ্ছে।  স্বৈরাচারের পতনকে ভারত ভালোভাবে নেয়নি। 

তিনি বলেন, ভারতের সেভেন সিস্টার দখলের কথা বাংলাদেশের জনগণের মাথায়ও নেই, তাদের এগুলো ভাবার সময়ও নেই। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল— আওয়ামী লীগ সরকার না থাকলে সেভেন সিস্টারে ঝামেলা হবে। সেটাই ভারতের নেতাদের মাথাব্যথার কারণ। 

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি