জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ নভেম্বর ২০২৬, ১৭:৫৯ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৭:৫৯

ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? আর দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?

তিনি আরও বলেন, যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলো, তখন ভালো আওয়ামী লীগের কেউ কথা বললো না কেন? অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে। জাতি আপনাদের ভালো করে চিনে নিয়েছে। আর ভালো সাজার চেষ্টা করবেন না।

হ্যাঁ ভোট থেকে সরকার সরে এসছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, কিন্তু বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া হ্যাঁ ভোটের রায় বাস্তবায়নে বিরোধীদল সরকারকে বাধ্য করবে। আর তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের জন্য গর্বের। কিন্তু দেশে ফেরার সময় পদে পদে তাদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা জাতির জন্য লজ্জার বিষয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

এছাড়াও জুলাই নিয়ে জামায়াত কখনও ক্রেডিট নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ কল্পনাও করেনি যে, এভাবে সরকারের পতন হতে পারে।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার  
সর্বশেষ খবর
আজও মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরিস্থিতি থমথমে
আজও মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরিস্থিতি থমথমে
টেলিকম প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
টেলিকম প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল হক
রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল হক
সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেফতার তিনজনের ৫ দিনের রিমান্ড
সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেফতার তিনজনের ৫ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’