জামায়াত স্বাধীনতাবিরোধী নয়: শফিকুল ইসলাম মাসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ডিসেম্বর ২০২৪, ২২:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:২৪

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতাকর্মীও মানবতাবিরোধী অপরাধ কোনও কালেই করেনি। যারা নিজেদেরকে কথায় কথায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল দাবি করে সেই আওয়ামী লীগের হাতে কেন স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ ছিল না। কারণ তারা ভারতের তাবেদারির স্বাধীনতায় বিশ্বাসী ছিল।’

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ভবনে শামছুল হক চৌধুরী হল রুমে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ উল্লেখ করেন, জামায়াতে ইসলামী কারো তাবেদারির স্বাধীনতায় বিশ্বাসী ছিল না বলেই তারা (আওয়ামী লীগ) স্বাধীনতা বিরোধী বলে অপপ্রচার চালিয়েছে। জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী নয়, জামায়াতে ইসলামী মর্যাদাশীল স্বাধীনতার পক্ষে। বাংলাদেশের স্বাধীনতাকে ভারত যদি বিশ্বাস করতো, তাহলে তারা আমাদের সার্বভৌমত্বে আঘাত আনতো না।

তিনি মনে করেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ আলোর পথ পায়নি। অন্ধকার জগৎ থেকে বাংলাদেশকে বের করে আলোর জগতে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 

তিনি বলেন, ‘একজন বিবেকবান আইনজীবী কী বলতে পারবেন— মানুষের তৈরি আইনে ন্যায় বিচার হয় বা হয়েছে? যদি ন্যায় বিচার হতো তাহলে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে ভারতের পরামর্শে শেখ হাসিনার সাজানো মামলায় সকলেই মুক্ত পেতো। কেন সাক্ষীদের আদালতে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি?— কেন আদালত থেকে সাক্ষীতে গুম করে নিয়ে যেতে হলো?— এর কারণ ন্যায় বিচার ছিল না।’

বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠুর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল বাতেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মশিউল আলম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির ট্রেজারার ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট এ কে এম রেজাউল করিম খন্দকার, অ্যাডভোকেট জালাল উদ্দিন ভুঁইয়া, অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া প্রমুখ।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের