নেজামে ইসলাম পার্টির একাংশের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একটি অংশের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনকে সামনে রেখে ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠক হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এ দোয়াই করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা এ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনও তারা ইসলামী আদর্শের ওপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সব সময়ই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সাংগঠনিক সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শিল্প ও বাণিজ্য সচিব আলহাজ্জ শাকিরুল হক খান, সদস্য সচিব বাংলাদেশ ইসলামী যুব সমাজ মুফতী আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ বিএম আমির জিহাদী।

জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যেসব বিষয়ে
সর্বশেষ খবর
পিটিয়ে হত্যার পর মাইকে ঘোষণা ‘কোনও কুত্তাকে মেরে ফেললে কি অন্যায় হবে’
পিটিয়ে হত্যার পর মাইকে ঘোষণা ‘কোনও কুত্তাকে মেরে ফেললে কি অন্যায় হবে’
পেনাল্টি মিসের পর প্রথমার্ধে আর গোল পায়নি ব্রাজিল
পেনাল্টি মিসের পর প্রথমার্ধে আর গোল পায়নি ব্রাজিল
বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল
বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল
অফসাইডে নরওয়ের গোল বাতিলের পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল 
অফসাইডে নরওয়ের গোল বাতিলের পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর