ইসলামী ছাত্রীসংস্থার বার্ষিক সদস্যা সম্মেলনে জামায়াতের আমির ও সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:০১

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত কেন্দ্রীয় সভানেত্রী ডাক্তার তাহসিনা ফাতিমার সভানেত্রীত্বে অনুষ্ঠিত বার্ষিক সদস্যা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আবদুল মালেক মিলনায়তনে এ সম্মেলন হয়। রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থাকে ছাত্রী অঙ্গনে ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রীদের উন্নত নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একাডেমিক ক্ষেত্রে যেমন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড অর্জন করতে হবে, তেমনি নৈতিকতা ও মূল্যবোধের স্থানেও এক্সিলেন্সি অর্জন করতে হবে।’

সাংগঠনিক কাজ গতিশীল ও সহজবোধ্য করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ছাত্রীসংস্থার রিপোর্ট সিস্টেমসহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম ছাত্রীসমাজের উপযোগী করে উপস্থাপন করতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের