ঢাকা হবে ইসলামী আন্দোলনের রাজধানী: বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ১৯:১৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ঢাকা হবে ইসলামী আন্দোলনের রাজধানী, সে কাজে পল্টন-শাহবাগ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা হবেন নিবেদিত প্রাণ। নতুন বাংলাদেশ হবে ইসলামের সুমহান আদর্শের আলোকে পরিচালিত দেশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীতে পল্টন-শাহবাগ জোন জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা যে স্বপ্ন দেখেছে তা সত্য হবে। দেশের সবখানে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আমাদের টার্গেট ঢাকা মহানগরীকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করা। জামায়াতের প্রতিটি ইউনিট সংগঠন তার কর্মসূচি নিয়ে নগরীর প্রতিটি ফ্ল্যাটে-ঘরে ঘরে আহ্বান পৌঁছে দেবে।’

রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী দেশ ও জাতির যেকোনও ক্রান্তিকালে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এখনও করছে এবং আগামী দিনেও আমাদের এই সব কল্যাণমুখী তৎপরতা অব্যাহত থাকবে।’

পল্টন-শাহবাগ-রমনা জোন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে বাছাই করা কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মাদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমীর মো. গিয়াস উদ্দিন, এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের