সাত দিনের মধ্যে এটিএম আজহারের মুক্তি চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোনও অপরাধ ছাড়াই শুধু জামায়াত করার কারণেই তখনকার (২০১১) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আটক করে  সাজানো মামলায় প্রাণদণ্ডে দণ্ডিত করে দীর্ঘ দিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যেই মজলুম জননেতা এটিএম আজহারকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জনগণের নেতাকে জনগণই মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শেরেবাংলা নগর ঈদগাহ ময়দানে শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াত আয়োজিত থানার এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শেরেবাংলা নগর উত্তর থানার আমির মুহাম্মদ আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, ঢাকা মহানগরী উত্তরের  নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা  মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ঢাকায় বৃষ্টির রেকর্ড
রাজধানীতে জলাবদ্ধতা: ড্রেনে মিললো জাজিম-তোশক!
পানিতে ভাসছে ঢাকা, জলাবদ্ধতা নিরসনে সরকারের মহাপরিকল্পনা
সর্বশেষ খবর
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
রেলস্টেশনে হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৫ আসামি রিমান্ডে
রেলস্টেশনে হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৫ আসামি রিমান্ডে
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
অর্ধশতাধিক মৃত্যু, বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠলো
অর্ধশতাধিক মৃত্যু, বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠলো
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে