‘ইতিবাচক সব সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩

জামায়াত ইসলামী ইতিবাচক সব সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির সামনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, কমিশন আমাদের কিছু বই সরবরাহ করবে, যা পর্যালোচনার পর জামায়াত ইসলামী ও সরকারের প্রতিনিধি দলের মধ্যে আলাদা বৈঠক হবে। সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত ও মতামত তুলে ধরবো।

সংস্কার ও সময়মতো নির্বাচনের ওপর গুরুত্ব সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নায়েবে আমির বলেন, আমরা মনে করি, প্রয়োজনীয় সংস্কারে ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের