রাজনৈতিক চর্চার সুযোগ মিলেছে বলে সমাবেশের আয়োজন: গোলাম পরওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুলাই ২০২৫, ১৮:১২আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৮:১২

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক চর্চার সুযোগ মিলেছে বলে সমাবেশের আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর জামায়াতে ইসলামী নানাভাবে মজলুম হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। আর এ কারণেই আমরা শনিবার (১৯ জুলাই) রাজনৈতিক সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। সমাবেশে আমরা সব রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানিয়েছি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এসময় গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এখনও নিষ্ঠুরভাবে দেশের মানুষকে হত্যা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, সে সমতা রাজনৈতিক ময়দানে নেই। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলবো।

তিনি বলেন, আমাদের এবারের সমাবেশ আয়োজনের বেশ কিছু উদ্দেশ রয়েছে। প্রথমত—নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিকভাবে প্রয়োজনীয় মাঠের সমতা নিশ্চিতের দাবি। দ্বিতীয়ত—জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এই হত্যার বিচার নিশ্চিত করা। তাদের পুনর্বাসন, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত—নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে যাবতীয় সংস্কার কাজ শেষ করতে হবে। চতুর্থত—সংখ্যানুপাতিক নির্বাচনের (পিআর) যাতে আয়োজন করা হয়, সে দাবি আমরা তুলবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, তারা যাতে বিদেশ থেকে ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সে দাবিটি উঠে আসবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও তোলা হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, সমাবেশ আয়োজনের জন্য এরই মধ্যে কমিটি ও উপ-কমিটি গঠনসহ সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন।

তিনি বলেন, বিপুলসংখ্যক জনসমাগমের জন্য রাজধানীতে সাধারণ মানুষের দুর্ভোগ ও যানজট সৃষ্টি হতে পারে। এজন্য আমি আগেই দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দেশ ও মানুষের কল্যাণের জন্যই কাজ করি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ও ইয়াছিন আরাফাত প্রমুখ।

/এসএ/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী