বিমান দুর্ঘটনা: নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১৬:৩৫আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬:৩৫

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবির পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী দুর্ঘটনায় নিহতরা শাহাদাতের মর্যাদা পান। তিনি সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী বিকালে কমিশন ও রাজনৈতিক দলের বৈঠক হওয়ার কথা ছিল। উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দিনের দ্বিতীয় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের