তিন দলের সঙ্গে ‘গতানুগতিক রোডম্যাপ’ নিয়ে বৈঠক করেছে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ২০:৪০আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১:০৯

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং বাংলাাদেশ জনজোট পার্টির (বাজপা) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জামায়াত জানিয়েছে, এ মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে নির্বাচন কমিশন কর্তৃক গতানুতিক রোডম্যাপ ঘোষণা, সংস্কার, বিচার কার্যক্রম এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

সভায় আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দেশ ও দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (সাবেক এমপি) ও মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ ও গণসংযোগ সমন্বয়ক মো. নজরুল ইসলাম বাবলু, এনডিপির চেয়ারম্যান কে. এম. আবু তাহের, মহাসচিব এইচ. এম. আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাবেদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেন ও শাহ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক  ইব্রাহীম হাওলাদার, প্রচার ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জনি, নির্বাহী সদস্য  জাকির হোসেন ও  মোফাজ্জল হোসেন, কৃষ্টিয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম কবির ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন এবং বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান মুজাম্মেল সিরাজী, উপদেষ্টা হারুন অর রশিদ খাঁন, মুখ্য সংগঠক  মতিউর রহমান ও পর্যটন বিষয়ক সম্পাদক হুমায়েদ আবির এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি