বড় দলগুলোর ভেতরে আরও বেশি সমঝোতা প্রয়োজন: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১৯:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:১২

গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে সোমবার (১ ডিসেম্বর) বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এ সময় তিনি হাসপাতাল গেটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজকের দেশের এই অবস্থায় জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে বৃহৎ দলগুলোর ভেতরে আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন।   আমি  রিপিট করছি, বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্যে বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমি দেশবাসী, রাজনৈতিক দল সবার প্রতি আহ্বান জানাবো আমরা আগামীতে আরও অনেক ধৈর্যের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান সাহেব তার টিমসহ আমাকে এক্সামিন করছিলেন। আমার ব্লকটা ছিল পাথরের মতো শক্ত। স্বাভাবিকভাবেই স্টেন্ট করা কঠিন ছিল। তাৎক্ষণিকভাবে একটা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল ডা. মনিরুজ্জামান ও ডা. জাহাঙ্গীর কবির সাহেব এবং কিডনির একজন প্রফেসরের সমন্বয়ে। তারা ডিভাইডেড হয়ে গিয়েছিলেন— তারা ওপেন-হার্ট সার্জারি করবেন নাকি আমাকে সিঙ্গাপুরে পাঠাবেন। কিন্তু আমরা বলেছি আমি এখানেই স্টেন্ট করবো। আলহামদুলিল্লাহ, ব্লক ভালোভাবে স্টেন্টিং হয়েছে এবং আমি এখন সুস্থ আছি।’

তিনি বলেন, ‘আজকে আমি অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে ও আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার এ অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে এ সাক্ষী দিতে পারি— বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক নেত্রী। গণতান্ত্রিক নেত্রী। বিগত ১৫ বছরে দেশ যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল— এটা তার অনেক আগেই চলে যেতে পারতো। কিন্তু ওনার দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘আজকে উনি কোনও দলের নেত্রী নন— দেশের সমগ্র মানুষের নেত্রী। ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও আরোগ্য কামনা করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যেই তার সুস্থতা কামনা করে আমরা অনেক প্রোগ্রাম করেছি। আমি আবারও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের