১২ ফেব্রুয়ারি জামায়াতের ভূমিধস বিজয় হবে: ব্যারিস্টার আরমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ১৭:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:৪১

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের দশ-দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরের সাত নম্বর ওয়ার্ড এলাকায় নিজের নির্বাচনি প্রচারণার ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ক্যাম্প উদ্বোধন শেষে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার আরমান বলেন, দেশের মানুষ এখন কালো টাকা ও পেশিশক্তি মুক্ত একটি মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই ভোটাররা ব্যালটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করবেন।

তিনি বলেন, গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারণার ক্যাম্প চালু করছি এবং জনগণের কাছে যাচ্ছি। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশা করছি, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি ভূমিধস বিজয় হবে।

সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষ এমন জনপ্রতিনিধি চায় যাকে টাকা দিয়ে কেনা সম্ভব নয়। জামায়াতে ইসলামী সেই ওয়াদা করছে যে কোনও প্রলোভন বা বিপদেও তাদের আদর্শ বিচ্যুত করা যাবে না। 

জামায়াতের এই নেতা বলেন, আমাদের আদর্শ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশেই আমাদের সব কার্যক্রম। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম