আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৮ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২০:০২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশকে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এগিয়ে নিতে চাই। পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না। আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।”

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনি জনসংযোগ শুরুর আগে জামায়াতের আমির এসব কথা বলেন।

ওই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের উদ্দেশে শফিকুর রহমান বলেন, “আমার একজন প্রতিদ্বন্দ্বি এখানে আছেন। আছেন অনেকেই, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বি আছেন। তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচারণা নিয়ে যাই, সুন্দর, ভদ্র, শান্ত ও সুশৃঙ্খলভাবে। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের কাছে ছড়িয়ে দিই।”

নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারবো। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনও বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনও হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রাম ও ব্যায়ামের কোনও জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করবো।”

শফিকুর রহমান বলেন, “এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারাদেশ নিয়ে দেখি। যেহেতু আমি এখান থেকে নির্বাচন করবো এটার জন্য আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা আমি করতেছি।”

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত