ভোট চাইলেন জামায়াত আমিরের স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:০২

দেশ পরিচালনার দায়িত্ব দেশপ্রেমিক শক্তির হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে ডা. আমেনা বেগম বলেন, “যাদের হাতে দেশ নিরাপদ, যাদের হাতে নারী ও সাধারণ মানুষ নিরাপদ থাকবে, সেই দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নৈতিক মূল্যবোধ রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”

একই সমাবেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, “আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগেই যারা নারীদের ওপর নির্যাতন করছে, ভোটের পর তাদের কাছেও নারীরা নিরাপদ থাকবে না।”

নুরুন্নেসা সিদ্দীকা আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যদি কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটে জালিয়াতি করা হয়, তাহলে পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে।” এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

সমাবেশে নারী অধিকার, ভোটের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় নারীদের সচেতন ভূমিকা পালন করতে হবে এবং সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।

/এএইচএস/এম/এমওএফ/
সম্পর্কিত
চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত