জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৩ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সারা দেশে জামায়াতের নারী নেতাকর্মীদের হেনস্তার প্রতিবাদে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছিল সংগঠনটির মহিলা শাখা। তবে এ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ৩১ জানুয়ারি মহিলা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেছিলেন, সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতেও যদি সমস্যার সমাধান না হয়, তবে আমাদের মহিলা শাখার পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো। আপাতত আমরা মহিলা শাখার কর্মসূচি ঘোষণা করছি, যাতে সরকারের শুভ বুদ্ধির উদয় হয় এবং তারা দৃষ্টিপাত করে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত