বিএনপি প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’, নির্বাচন কর্মকর্তার অপসারণ চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সঙ্গে নির্বাচনি কাজে যুক্ত এক কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির দাবি জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের কাছে দেওয়া অভিযোগে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসানকে। তিনি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনের মনোনীত বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেন (ছবি ও ভিডিও সংরক্ষিত পেনড্রাইভ সংযুক্ত)। নির্বাচনি দায়িত্বে থাকা অবস্থায় একজন প্রার্থীর বাসায় গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ; যা তিনি করেছেন।

‌‌‌‌আবদুল বাতেন বলেন, ‌‌দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে সখ্য বজায় রাখলে একটি আসনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণগভো অনুষ্ঠিত হবে।

/এসএমএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের