‘জনগণের ক্রয়ক্ষমতার বিষয় উপেক্ষা করে এলপিজির দাম বাড়িয়েছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ এপ্রিল ২০২৬, ২২:৪০আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২২:৪০

জনগণের ক্রয়ক্ষমতার বিষয়টি উপেক্ষা করেই সরকার এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটি সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে জনজীবন ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, “তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দেশের মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জ্বালানি। এর দাম বৃদ্ধি সরাসরি মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, যা বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের জন্য বড় ধরনের চাপ তৈরি করবে।” 

জামায়াত সেক্রেটারি বলেন, “সরকারের এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং এর ফলে শিল্প-কলকারখানার উৎপাদন খরচ বাড়বে। এতে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।” 

বিবৃতিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে এলপিজির প্রতি কেজিতে একসঙ্গে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছে, যা নজিরবিহীন। ফলে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ এক মাসে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৩৮৭ টাকা। 

একই সঙ্গে অটোগ্যাসের দামও বড় ব্যবধানে বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মার্চ মাসে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, “অটোগ্যাসের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে খরচ বাড়বে এবং এর প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। এতে ঘরে-বাইরে উভয় ক্ষেত্রেই ব্যয় বাড়বে, যা মানুষের আর্থিক চাপ আরও বাড়াবে। 

এ পরিস্থিতিতে এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে আমদানি ও উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনজীবনকে স্বস্তিদায়ক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের